চুয়াডাঙ্গা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী

  • প্রকাশ: ১০:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • 135

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যার শিকার ৭ বছরের শিশু রামিসার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে রামিসার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করতে তাদের বাসায় যান প্রধানমন্ত্রী।

এ সময় তার বাবা-মা ও স্বজনদের সঙ্গে কথা বলেন ও সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। সেখানে নিহত রামিসার মা-বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার বৈঠক শেষে রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যান তারেক রহমান।

এরআগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম হক রামিসাদের বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার কথা জানিয়েছেন।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়।

প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। এরপর শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে সোহেল রানা।

জনপ্রিয়

নিছিদ্র নিরাপত্তায় রাতে জ্বলছে সড়কে বাতি

রামিসার বাসায় প্রধানমন্ত্রী

প্রকাশ: ১০:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬