চুয়াডাঙ্গা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে ১২০০ লিটার তেল জব্দ

  • প্রকাশ: ০৯:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • 198

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গুলশান বিভাগের আওতাধীন তিনটি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে মজুত করে রাখা প্রায় ১২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে। একইসঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গুলশান বিভাগের পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন স্থানে গোপনে মজুত করে রাখা জ্বালানি তেল জব্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বলেন, পুলিশের পাশাপাশি একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যৌথভাবে গুলশান, খিলখেত ও ভাটারা থানা এলাকায় জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, এই অভিযান দুপুরের পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে। অভিযানে বেশি মুনাফার জন্য অবৈধভাবে মজুত করে রাখা আনুমানিক ১২০০ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

জনপ্রিয়

নিছিদ্র নিরাপত্তায় রাতে জ্বলছে সড়কে বাতি

গুলশানে ১২০০ লিটার তেল জব্দ

প্রকাশ: ০৯:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬