চুয়াডাঙ্গা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের স্বার্থ রক্ষাই ছিল সফরের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

  • প্রকাশ: ০৯:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • 61

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়া ও চীন সফরে তিনি বাংলাদেশের মানুষ ও দেশের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। শনিবার জাতীয় সংসদে তার সাম্প্রতিক সফরের সাফল্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব গৃহীত হলে তিনি বলেন, এ সফরে অর্জিত সাফল্য কোনো ব্যক্তির নয়, বরং বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখেই সফরের সব আলোচনা হয়েছে। এ সময় সংসদ সদস্যদের পাশাপাশি বিরোধীদলীয় নেতাকেও দেশের স্বার্থে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এর আগে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন, যা কণ্ঠভোটে গৃহীত হয়। আলোচনায় সরকারি ও বিরোধী দলের সদস্যরা মালয়েশিয়া ও চীন সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

সূত্র: বাসস

জনপ্রিয়

বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

দেশের স্বার্থ রক্ষাই ছিল সফরের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রকাশ: ০৯:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬