চুয়াডাঙ্গা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ প্রতিদিনের লোগো ব্যবহার করে অপপ্রচার: বিভ্রান্ত না হওয়ার আহ্বান, আইনি ব্যবস্থা

  • প্রকাশ: ০৯:৩৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • 68

জনপ্রিয় অনলাইন ও প্রিন্ট নিউজ পোর্টাল ‘বাংলাদেশ প্রতিদিন’। এর লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল ভুয়া ও বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়াচ্ছে। ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।
​এ বিষয়ে পাঠকদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ। এসব ভুয়া ও বানোয়াট ফটোকার্ডের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কোনো ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। ​ইতোমধ্যেই এই চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ২৯ জুন ২০২৬ রাজধানীর ভাটারা থানায় এই বিষয় নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর- ৩৪৭২। তারিখ ২৯/০৬/২০২৬।

বাংলাদেশ প্রতিদিন ​কর্তৃপক্ষ পাঠকদের উদ্দেশ্যে জানিয়েছে, বিভ্রান্তি এড়াতে এবং সব সময় সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে বাংলাদেশ প্রতিদিনের ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/dailybangladeshpratidin) এবং অফিশিয়াল ওয়েবসাইট (https://www.bd-pratidin.com/) ভিজিট করুন।

জনপ্রিয়

ঝিনাইদহের সাহসী সাংবাদিক শারমিন আরা: সত্য ও ন্যায়ের পথে আপোষহীন এক কণ্ঠ

বাংলাদেশ প্রতিদিনের লোগো ব্যবহার করে অপপ্রচার: বিভ্রান্ত না হওয়ার আহ্বান, আইনি ব্যবস্থা

প্রকাশ: ০৯:৩৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬