চুয়াডাঙ্গা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল ভিডিও বিতর্কের মধ্যেই আলোচনায় গাজী নজরুল-দ্বিতীয় স্ত্রীর ৫৭ বছরের বয়সের পার্থক্য

  • প্রকাশ: ০৯:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 85

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মো. গাজী নজরুল ইসলাম ও তার ‘দ্বিতীয় স্ত্রী’ হিসেবে পরিচয় দেওয়া মরিয়ম। সংগৃহীত ছবি

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মো. গাজী নজরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার তাদের বয়সের ব্যবধান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

বিয়ের কাবিননামার তথ্য অনুযায়ী, মো. গাজী নজরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ২১ মে। অন্যদিকে, তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের জন্ম ২০০৮ সালের ২২ মে। সে হিসাবে বর্তমানে নজরুল ইসলামের বয়স ৭৫ বছর এবং মরিয়মের বয়স ১৮ বছর। তাদের বয়সের পার্থক্য ৫৭ বছর।

এই তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বয়সের এ ব্যবধান নিয়ে আলোচনা করছেন, যদিও এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আলাদা কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, নজরুল ইসলাম ও মরিয়মকে নিয়ে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি প্রকাশের পর তিনি প্রথমে দাবি করেছিলেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।

তবে পরে তিনি নিজের ফেসবুক পোস্টে ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী বলে উল্লেখ করেন।

জনপ্রিয়

জীবননগরে সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

ভাইরাল ভিডিও বিতর্কের মধ্যেই আলোচনায় গাজী নজরুল-দ্বিতীয় স্ত্রীর ৫৭ বছরের বয়সের পার্থক্য

প্রকাশ: ০৯:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬