চুয়াডাঙ্গা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ১৫ ইউনিট

  • প্রকাশ: ১০:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • 94

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে লাগা দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

এর আগে ৭টা ২৩ মিনিটে ওই বস্তিতে ভয়াবহ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে দুইটি ইউনিট গিয়ে ৭ টা ৩২ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে ১৫টি করা হয়।

যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতেও বেগ পেতে হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পানির সংকটে কারণে সমস্যায় পড়ারও কথা জানায় ফায়ার সার্ভিস।

কীভাবে আগুন লেগেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সেই তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

জনপ্রিয়

নিছিদ্র নিরাপত্তায় রাতে জ্বলছে সড়কে বাতি

রাজধানীর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ১৫ ইউনিট

প্রকাশ: ১০:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬