চুয়াডাঙ্গা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

  • প্রকাশ: ০৮:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • 85

কালশী বস্তিতে আগুন

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

জনপ্রিয়

নিছিদ্র নিরাপত্তায় রাতে জ্বলছে সড়কে বাতি

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশ: ০৮:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬