চুয়াডাঙ্গা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

  • প্রকাশ: ০৯:১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 41

স্পেনকে প্রথম লিড এনে দেন মিডফিল্ডার রুইজ। ছবি: এপি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তের নাটকীয় গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। লস অ্যাঞ্জেলেসে শুক্রবার (বাংলাদেশ সময় রাত ১টা) অনুষ্ঠিত ম্যাচে জয়সূচক গোলটি করেন মাইকেল মেরিনো।

এই জয়ে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের দীর্ঘদিনের হতাশার অবসান হলো। শিরোপা জয়ের পর ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল স্পেন। এরপর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে শেষ ষোলো পার হতে পারেনি তারা। এবার লামিন ইয়ামাল, পেদ্রি ও দানি অলমোদের দল আবারও শেষ চারে জায়গা করে নিল।

ম্যাচের শুরুতে চমক দেখান স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। পেদ্রিকে বেঞ্চে রেখে একাদশে সুযোগ পান ফ্যাবিয়ান রুইজ। ৩০ মিনিটে দানি অলমোর শট থিবো কোর্তোয়া পুরোপুরি ক্লিয়ার করতে না পারায় ফিরতি বলে গোল করে স্পেনকে এগিয়ে দেন রুইজ।

তবে বিরতির আগে ৪১ মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। টিমোথি কাস্তানের নিখুঁত ক্রস থেকে চার্লস ডি কেটেলারের হেডে গোল করে ম্যাচে ফেরে ইউরোপের দলটি।

দ্বিতীয়ার্ধে বলের দখল ও আক্রমণে পুরোপুরি আধিপত্য বিস্তার করে স্পেন। ৬৮ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক সুযোগ তৈরি করেন ইয়ামালরা। লামিন ইয়ামালের একাধিক শট ও ফ্রি-কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন কোর্তোয়া। তবে ইনজুরির কারণে পরে মাঠ ছাড়তে হয় তাকে।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে নির্ধারক মুহূর্ত। ৮৮ মিনিটে পাও কুবারসির শট বেলজিয়ামের বদলি গোলরক্ষক সেনে লামেন্স ঠিকভাবে সামলাতে ব্যর্থ হলে ফিরতি বলে গোল করেন আর্সেনাল মিডফিল্ডার মাইকেল মেরিনো। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন।

১২ বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল করল লা রোজারা।

জনপ্রিয়

ঝিনাইদহের সাহসী সাংবাদিক শারমিন আরা: সত্য ও ন্যায়ের পথে আপোষহীন এক কণ্ঠ

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

প্রকাশ: ০৯:১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬