চুয়াডাঙ্গা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্পিকার ও বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

  • প্রকাশ: ১০:১৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 90

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। রবিবার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন সাংবিধানিক ও মন্ত্রিপরিষদীয় দায়িত্ব পালন করেছেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি প্রথমে ভূমি প্রতিমন্ত্রী এবং পরে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০১ সালে বিএনপি পুনরায় ক্ষমতায় এলে অষ্টম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। পরবর্তীতে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

জনপ্রিয়

জীবননগরে সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

সাবেক স্পিকার ও বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

প্রকাশ: ১০:১৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬