চুয়াডাঙ্গা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানকে ধন্যবাদ জানালেন মধ্যস্থতায় ভূমিকার জন্য

  • প্রকাশ: ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • 125

ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকার প্রশংসা করেছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আলোচনার সময় প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে যুদ্ধবিরতি নিশ্চিত করতে মধ্যস্থতা প্রক্রিয়ায় ‘কার্যকর ভূমিকা’ রাখার জন্য ধন্যবাদ জানান।

তিনি ইসলামাবাদে সংলাপ চলাকালে ইরানি প্রতিনিধিদলকে আতিথেয়তা দেওয়ার জন্যও পাকিস্তানকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরান অঞ্চলে কোনো ধরনের অস্থিরতা চায় না এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহী।

সূত্র: আল জাজিরা

জনপ্রিয়

ঝিনাইদহের সাহসী সাংবাদিক শারমিন আরা: সত্য ও ন্যায়ের পথে আপোষহীন এক কণ্ঠ

ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানকে ধন্যবাদ জানালেন মধ্যস্থতায় ভূমিকার জন্য

প্রকাশ: ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬