চুয়াডাঙ্গা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ থেকে ‘পালানোর রাস্তা’ খুঁজছে ইসরাইল

  • প্রকাশ: ১১:১৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • 177

ইরানে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর হামলার গতি বাড়িয়েছে তেহরান। ব্যবহার করছে আগের চেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী ইসরাইলে।

এরই মধ্যে যুদ্ধ থেকে ‘পালানোর রাস্তা খুঁজতে’ শুরু করেছে তেল আবিব। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার আজ মঙ্গলবার (১০ মার্চ) বলেছেন, ইরানের সঙ্গে ‘অনন্তকাল যুদ্ধ’ চায় না তেল আবিব।

তিনি বলেন, ইসরাইল ইরানের সঙ্গে কোনো ‘অনন্তকালব্যাপী যুদ্ধ’ করতে চাইছে না। তিনি আরও বলেন, এই সংঘাত কখন শেষ করা হবে সে বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবে।

জেরুজালেমে সাংবাদিকদের গিডিয়ন বলেন, ‘যখন আমরা মনে করব এটি (যুদ্ধ বন্ধ করার) সঠিক সময়, তখন আমরা আমাদের আমেরিকান বন্ধুদের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করব।’

সূত্র: মিডল ইস্ট আই।

জনপ্রিয়

চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে মেয়াদউত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন, সুমি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

ইরান যুদ্ধ থেকে ‘পালানোর রাস্তা’ খুঁজছে ইসরাইল

প্রকাশ: ১১:১৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬