চুয়াডাঙ্গা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবনের সামনে সংঘর্ষের পরও থামেনি আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

  • প্রকাশ: ১০:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 46

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

বিকেলে সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে যান। সেখানে সড়ক অবরোধ করায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা অবস্থান অব্যাহত রাখেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড়ে অবস্থান নেন। এ সময় কিছু শিক্ষার্থী পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ আবারও ধাওয়া দিয়ে এলাকা নিয়ন্ত্রণে নেয়। রাত পর্যন্ত আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

এদিকে জাতীয় সংসদে বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে পরে নেওয়া হবে। একই সঙ্গে সম্প্রতি তাকে ঘিরে আলোচিত একটি ব্যক্তিগত মন্তব্যের বিষয়ে তিনি বলেন, কাউকে উদ্দেশ্য করে কিছু বলেননি; তবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করছেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করেছেন—এমন অভিযোগের পর দেশজুড়ে প্রতিবাদের সৃষ্টি হয়।

জনপ্রিয়

জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিবাসী, সকলের সুপরিচিত মুখ ও দীর্ঘদিনের পত্রিকা পরিবেশক রমজান ভাই আর আমাদের মাঝে নেই।

সংসদ ভবনের সামনে সংঘর্ষের পরও থামেনি আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

প্রকাশ: ১০:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬