চুয়াডাঙ্গা ০৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার অভিযানে যাওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত

  • প্রকাশ: ১১:০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • 185

ছবি: সংগৃহীত

ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা। নিখোঁজ পাইলটদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। বিষয়টি রয়টার্স, নিউইয়র্ক টাইমস ও এক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পৃথক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নিখোঁজ পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্র তল্লাশি অভিযান চালাচ্ছে। এ সময় পাইলটদের উদ্ধারের জন্য পাঠানো একটি মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টারও ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ভূপাতিত হয়েছে।

ইরানের মেহর নিউজ এজেন্সি জানায়, ভূপাতিত হওয়া হেলিকপ্টারটির সঙ্গে বিমানবাহিনীর কর্মকর্তাদের যোগাযোগ স্থগিত রয়েছে। ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে উভয় উড়োজাহাজে সৃষ্ট ধ্বংস এবং পাইলটদের অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জনপ্রিয়

চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে মেয়াদউত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন, সুমি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার অভিযানে যাওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত

প্রকাশ: ১১:০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬