চুয়াডাঙ্গা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রকাশ: ০৪:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • 123

ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, দেশ গঠন এবং জনকল্যাণে কাজ করা। তাই তার শাহাদাতবার্ষিকীতে সবাইকে সেই আদর্শে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির  চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, প্রতি বছরের মতো এবারও শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, দলটি বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে থাকায় শুধু সরকার নয়, দলের প্রতিটি নেতাকর্মীকেও নিজ নিজ অবস্থান থেকে মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, একজন নাগরিক হিসেবে দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির শীর্ষ নেতারা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তারা। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

আলমডাঙ্গা কয়রাডাঙ্গা ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার উদ্ধার

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০৪:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬