চুয়াডাঙ্গা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী স্থগিত

  • প্রকাশ: ১০:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • 143

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের নির্ধারিত প্রদর্শনী স্থগিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি এ প্রদর্শনীর আয়োজন করেছিল।

শনিবার (৩০ মে) বেলা তিনটায় জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ছবিটি প্রদর্শনের কথা ছিল। তবে এক বিবৃতিতে আয়োজকরা জানান, অনিবার্য কারণে প্রদর্শনীটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করা হবে।

প্রদর্শনী ঘিরে আগে থেকেই স্থানীয়ভাবে কিছু আলোচনা-সমালোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তির বিষয় সামনে আসে। ফেসবুকে কয়েকটি পক্ষ থেকে ছবিটির প্রদর্শন না করার আহ্বান জানিয়ে পোস্ট দেওয়া হয়। এ নিয়ে এলাকায় কিছুটা উদ্বেগ তৈরি হয়।

এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, প্রদর্শনীর বিষয়ে তাদের আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি। তবে আয়োজক পক্ষ বরাবরই দাবি করে আসছে, তারা অনুমতি নিয়েই আয়োজন করেছিল।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, আয়োজকরা প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেননি। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে মেয়াদউত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন, সুমি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী স্থগিত

প্রকাশ: ১০:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬