চুয়াডাঙ্গা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর নেই

  • প্রকাশ: ০৯:৩৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • 74

ছবি - সংগৃহীত

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১ জুলাই) রাতে অনুভূত হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুর্ম জেলা। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে, গত ২৭ জুন দেশটিতে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনাতেও কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আফগানিস্তানে সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার সেই ভূমিকম্পে বাড়িঘরের ছাদ ও দেয়াল ধসে অন্তত সাতজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হন।

সূত্র: এনডিটিভি, আনাদোলু এজেন্সি

জনপ্রিয়

আলমডাঙ্গা কয়রাডাঙ্গা ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার উদ্ধার

আফগানিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর নেই

প্রকাশ: ০৯:৩৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬