চুয়াডাঙ্গা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন

  • প্রকাশ: ১০:২২:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • 96

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সংবাদপত্রগুলোতে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৮ মে) সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি পালন করা হবে। এই ছুটির কারণে আগামী ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে ১ জুন থেকে যথারীতি পত্রিকাগুলো আবারও বাজারে আসবে।

জনপ্রিয়

নিছিদ্র নিরাপত্তায় রাতে জ্বলছে সড়কে বাতি

ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন

প্রকাশ: ১০:২২:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬