চুয়াডাঙ্গা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওমান উপকূলে ট্যাংকারে রহস্যজনক হামলা, তদন্তে কর্তৃপক্ষ

  • প্রকাশ: ০৮:৩৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • 57

ওমানের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত উৎস থেকে ছোড়া একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাজ্যভিত্তিক ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী একটি ট্যাংকারের বাম পাশে প্রজেক্টাইলটি আঘাত হানে। ঘটনার তদন্ত চলছে।

এ হামলার মধ্যেই হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক করেছে ইরান। তেহরান জানিয়েছে, তাদের নির্ধারিত নৌপথ অনুসরণ না করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির পর থেকে সেখানে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: আল জাজিরা

জনপ্রিয়

আলমডাঙ্গা কয়রাডাঙ্গা ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার উদ্ধার

ওমান উপকূলে ট্যাংকারে রহস্যজনক হামলা, তদন্তে কর্তৃপক্ষ

প্রকাশ: ০৮:৩৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬