চুয়াডাঙ্গা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ৫ কফিন, খামেনির সঙ্গে আরও কারা?

  • প্রকাশ: ০২:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • 49

ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের পাঁচটি কফিন জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রদর্শন করা হয়েছে। কফিনগুলো ইমাম খোমেইনি গ্র্যান্ড মোসাল্লায় আনার পর সেখানে হাজারো মানুষ ভিড় করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কফিনগুলোর মধ্যে রয়েছে খামেনির জামাতা মেসবাহ-উল-হুদা বাঘেরি, বড় মেয়ে সাইয়্যেদেহ বোশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়গানির মরদেহ। শিশু জাহরার কফিনের সামনে তার একটি ছবিও প্রদর্শন করা হয়। সব কফিনই ইরানের জাতীয় পতাকায় আবৃত ছিল।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, আফগানিস্তান ও ইন্দোনেশিয়া থেকে আসা কয়েকজন ধর্মীয় নেতা প্রথম দিকের দর্শনার্থীদের মধ্যে ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের শুরুর দিকে খামেনি ও তার পরিবারের সদস্যরা নিহত হন।

সূত্র: সিএনএন

জনপ্রিয়

জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিবাসী, সকলের সুপরিচিত মুখ ও দীর্ঘদিনের পত্রিকা পরিবেশক রমজান ভাই আর আমাদের মাঝে নেই।

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ৫ কফিন, খামেনির সঙ্গে আরও কারা?

প্রকাশ: ০২:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬