চুয়াডাঙ্গা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা বিশ্বকাপ ২০২৬: মোবাইলেও দেখা যাবে বিশ্বকাপ ফুটবল

  • প্রকাশ: ০৭:৫৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • 171

ছবি: সংগৃহীত

ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১১ জুন) পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। ৪৮ টি দলের অংশগ্রহণে যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসর ঘিরে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ।

সংশ্লিষ্টরা বলছেন, টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে স্মার্টফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইসে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে।

Toffee: বাংলালিংকের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’। এই অ্যাপেই বিশ্বকাপের সব ম্যাচ লাইভ দেখা যাবে। টফি তাদের ‘আর্লি বার্ড পাস’ অফারে মাত্র ৯৯ টাকায় পুরো বিশ্বকাপ উপভোগের সুযোগ দিচ্ছে।

Bioscope: গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’ অ্যাপ বা ওয়েবসাইটেও বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং সুবিধা থাকবে। মাত্র ৯৭ টাকায় পুরো টুর্নামেন্ট দেখার সুযোগ দিচ্ছে তারা।

T Sports App ও ওয়েবসাইট: টি স্পোর্টসের নিজস্ব অফিশিয়াল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমেও খেলা দেখার সুবিধা থাকবে।

iScreen: ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার এবং স্মার্ট টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকেই এইচডি (১০৮০পি) কোয়ালিটিতে দেখা যাবে প্রতিটি ম্যাচ। বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ’ চালু করেছে আইস্ক্রিন। মাত্র ৯৯ টাকায় পুরো টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন দর্শকরা। যদিও শুরুর দিকে মাত্র ৮৯ টাকায় পুরো বিশ্বকাপ উপভোগের সুযোগ রেখেছিল তারা।

এর ফলে ঘরে, কর্মস্থলে কিংবা যেকোনো জায়গা থেকে স্মার্টফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইসেই প্রিয় দলের খেলা উপভোগ করা যাবে সহজেই। ফুটবলের সবচেয়ে বড় এই আসর ঘিরে তাই প্রস্তুত বিশ্বের কোটি কোটি সমর্থকের সঙ্গে বাংলাদেশের দর্শকরাও।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গা কয়রাডাঙ্গা ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার উদ্ধার

ফিফা বিশ্বকাপ ২০২৬: মোবাইলেও দেখা যাবে বিশ্বকাপ ফুটবল

প্রকাশ: ০৭:৫৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬