চুয়াডাঙ্গা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দফা হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি

  • প্রকাশ: ০৬:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • 174

ছবি : সংগৃহীত

ইরানের এক সংসদ সদস্য দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখন পর্যন্ত দুই দফায় হামলা থেকে বেঁচে গেছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে উদ্ধৃত করে জানানো হয়, ইরানের জাহরমের সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কোচি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলার সময় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার সাথেই ছিলেন। তবে তিনি হত্যাচেষ্টা থেকে বেঁচে যান।

কোচি আরও বলেন, নতুন নেতা যে হাসপাতালে ছিলেন, সেখানেও হামলা চালানো হয়েছিলো। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এতে সফল হতে পারেনি। তবে ইরানি এমপি সেই হাসপাতালের নাম বলেননি, এমনকি হাসপাতালের স্থান নিয়েও কোনো আভাস দেননি।

সূত্র: বিবিসি বাংলা

জনপ্রিয়

নিছিদ্র নিরাপত্তায় রাতে জ্বলছে সড়কে বাতি

দুই দফা হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি

প্রকাশ: ০৬:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬