চুয়াডাঙ্গা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউসের কাছে আবার গুলি, বন্দুকধারী নিহত

  • প্রকাশ: ১০:১৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • 88

সংগৃহীত ছবি

ওয়াশিংটনের হোয়াইট হাউজের নিরাপত্তা চৌকির সামনে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সিক্রেট সার্ভিস। পাল্টা গুলিতে নিহত হয় হামলাকারী, আহত হন এক পথচারী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাকালে হোয়াইট হাউজের ভেতরে অবস্থান করছিলেন এবং তিনি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সিক্রেট সার্ভিসের বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার কিছু পর ১৭ নম্বর স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউর সংযোগস্থলের একটি নিরাপত্তা চৌকির দিকে এগিয়ে আসে সন্দেহভাজন ব্যক্তি। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে ব্যাগে অস্ত্র লুকিয়ে এনেছিল।

চেকপয়েন্টের কাছে পৌঁছেই ব্যাগ থেকে অস্ত্র বের করে দায়িত্বরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায় সে। সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিস এজেন্টরা পাল্টা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে জর্জ ওয়াশিংটন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুরো হোয়াইট হাউজ এলাকায় জরুরি লকডাউন জারি করা হয়। তবে এ ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি। গুলির সময় এক পথচারী গুলিবিদ্ধ হন। তিনি হামলাকারীর গুলিতে নাকি পাল্টা গুলির সময় আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আল জাজিরার প্রতিবেদক কিম্বার্লি হ্যালকেট জানান, হোয়াইট হাউজের নর্থ লন এলাকা থেকে অন্তত ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এ সময় সেখানে থাকা সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। পরে ন্যাশনাল গার্ড পুরো এলাকা ঘিরে ফেলে।

প্রতিবেদনে আরও বলা হয়, নিহত ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই একটি স্টে অ্যাওয়ে অর্ডার জারি ছিল, যা অমান্য করে সে হোয়াইট হাউজ এলাকায় প্রবেশ করে।

এ ঘটনায় তদন্তে সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে এফবিআই। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিন, হাউস মেজোরিটি লিডার স্টিভ স্ক্যালিস ঘটনাটির নিন্দা জানিয়েছেন।

হোয়াইট হাউজের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চিউং জানিয়েছেন, রাত ৮টাতেও প্রেসিডেন্ট ট্রাম্প স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ওয়াশিংটনের একটি হোটেলে ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনার এক মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় বড় নিরাপত্তা ঘটনা।

সূত্র: আলজাজিরা

জনপ্রিয়

বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

হোয়াইট হাউসের কাছে আবার গুলি, বন্দুকধারী নিহত

প্রকাশ: ১০:১৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬